বাবা - "সর্বদা চাদরের দৈর্ঘ্য বুঝে পা লম্বা করবে |"
আমি - "অযথা স্বল্প দৈর্ঘ্যের চাদর কিনে অর্থ অপচয় করতে যাবো কেন ?"
মা - "নিজের সীমা কখনো লঙ্ঘন করবে না |"
আমি - "সেই সীমার ওপারে যদি মোক্ষ থাকে ?"
ঠাকুরদা - "বড়দের সর্বদা শ্রদ্ধা করবে |"
আমি - "তো সেই বয়জ্যেষ্ঠ যদি ধর্ষক হন ?"
ঠাকুমা - "বড়দের মুখে মুখে কথা বলবে না |"
আমি - "তোমার সম্বন্ধে কুৎসিত কথা বললেও না ?"
দাদু - "জীবনে অর্থ সব নয়, সততা আর সেবাই আসল |"
আমি - "ঠিক | ছোটু গোয়ালাকেও এটা বোঝানো দরকার, তাহলে দুধটা একটু ঘন পাওয়া যায় |"
দিদা - "সব সময় নিয়ন মেনে চলবে, নিষ্ঠাবান হবে |"
আমি - "নিয়ম ভাঙার খেলাই যে আমার সবচেয়ে প্রিয়, আমি নিষ্ঠাভরেই নিয়ম ভেঙে থাকি |"
মামা - "জীবনে একটা লক্ষ্য থাকা দরকার |"
আমি - "একদম | আমি স্মশানে গিয়ে এটা অনুভব করেছি |"
মামী - "তোর কি লজ্জা বলে কিছু নেই |"
আমি - "ছিল | বান্ধবীর কাছে লজ্জার বিনিময়েই তো ধার করে এসেছি এতদিন | এখন শেষ |"
কাকা - "সবসময় বিপদ নিয়ে খেলবি না | অযথা অন্যের সমস্যার সমাধান করতে ঝামেলায় জড়াবি না |"
আমি - "ভাগ্যিস ক্ষুদিরাম, প্রফুল্য চাকি, ভগত সিংহ, সুভাষ বোসদের তোমার মতো কাকা ছিলোনা |"
কাকী - "কি সাংঘাতিক ছেলে রে বাবা, মরণ হয় না ?"
আমি - "কেন হবেনা ? কিন্তু আমি মরে গেলে কাকার পয়সার থলি থেকে আধুলি চুরি করে শীতের দুপুরে তোমায় আলু-কাবলি খাওয়াবে কে ?"
প্রেমিকা - "শ্রীতমার বয় ফ্রেন্ডকে দেখেছো, কেমন পোষেণজিৎ পানা মুখ, কান চাপা চুল আর বাম পাছার পকেটে মোটা মানি ব্যাগ ?"
আমি - "দেখেছি, ভাবছি এবার থেকে ওর সাথেই প্রেম করব | এখন তো ওটা বৈধ - মানে ইয়ে টা ... "
বুধবারের আড্ডা 2022 | ©ভাস্কর ভট্টাচার্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অসংখ্য ধন্যবাদ বন্ধু | আপনার ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা আমার উর্জা, আমার প্রধান পাথেয় | পাশে থাকুন, এই প্রার্থনা রইলো | অনেক ভালোবাসা থাকলো, আপনার জন্য | নমস্কার |