রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

অনু কবিতা - সংকলন ৭

ঘরে তো সকলকেই ফিরতে হয়

চিরায়ত সত্য বই আর কিছু নয়,

তবু আসা যাওয়ার মাঝে এই খেলা

কেউ বলে মায়া, কেউ বলে মেলা,

সময় ফুরোলে ধুলায় যাবো মিশে

যন্ত্রনা নির্মূল, হবে বিষক্ষয় বিষে |




© ভাস্কর ভট্টাচার্য | ২৩.০৪.২০২৩

আকাশ, সিন্ধু, ... নারী

নীল হারায় যেথা দিগন্তের বুকে,

খুঁজেছি সেথায় সুখে আর দুখে;

বারেবার ছুঁয়ে দেখে মুহূর্তরা, 

অপটু পুরুষ মন, দৃষ্টি আনকোরা;     

সূর্যের অচেনা নীল রঙের খোঁজে,    

আলগা অভিমান, ভরসা রোজের;

অমৃতের সন্ধানে কবেই দিয়েছি পাড়ি,   

সাথে আকাশ, পাশে সিন্ধু ... আর নারী |



© ভাস্কর ভট্টাচার্য | ২০.০৪.২০২৩