নীলাকাশ যেখানে নিত্য আত্মাহুতি দেয় তোমার উত্তাল বুকে
নিঃসীম সেই দিগন্তে হারিয়ে যাওয়ার পরমানন্দ পাইনি আজও,
অকাতর তবুও তোমার বুকে বার বার পাড়ি জমাই এই আশায়
কোনো এক গেরুয়া সূর্যাস্তের পড়ন্ত বিকেলে তোমায় সাক্ষী রেখে
দিগন্তে অন্তর্হিত হবে অস্তিত্ব আমার সবার অলক্ষে, অনায়াসে |
© ভাস্কর ভট্টাচার্য | ০৩.১১.২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অসংখ্য ধন্যবাদ বন্ধু | আপনার ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা আমার উর্জা, আমার প্রধান পাথেয় | পাশে থাকুন, এই প্রার্থনা রইলো | অনেক ভালোবাসা থাকলো, আপনার জন্য | নমস্কার |